1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 8, 2026, 10:44 pm

রামপাল থানার ওসির আকষ্মিক মৃ*ত্যু

Reporter Name
  • Update Time : Thursday, October 8, 2026
  • 18 Time View

রামপাল থানার ওসির আকষ্মিক মৃ*ত্যু
সোঃ সোহরাব হোসেন রতন,বাগেরহাট ছবি, মেইলে
বাগেরহাটের রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজীব আল রশিদ মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনেটে দায়িত্ন পালনরত অবস্থায় হঠাৎ অসুস্থ পড়লে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক এই পুলিশ কর্মকর্তাকে মৃত ঘোষণা করেন। সকাল ৮টায় বাগেরহাট পুলিশ লাইনে তার জানাজা অনুষ্ঠিত হয়। জোহর নামাযের পর দ্বিতীয় দফা জানাজা শেষে ওসি শেখ রাজীব আল রশিদকে তাঁর নিজ বাড়ি খুলনার রূপসা উপজেলার আইচগাতি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১০ বছর বয়সী এক পুত্র ও ৬ বছর বয়সী এক কন্যা সন্তান রেখে গেছেন।
বৃস্পতিবার সকাল ৮ টায় বাগেরহাট পুলিশ লাইন মাঠে ওসি শেখ রাজীব আল রশিদেও প্রথম জানাজায় বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলামসহ পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে মরদেহে গার্ড অফ ওনার প্রদান করা হয়। এই পুলিশ কর্মকর্তার মৃত্যুতে বাগেরহাটের পুলিশ সুপার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানায়ে শোক বার্তা দিয়েছেন। ##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি