
গাইবান্ধায় সরকারি কর্মকর্তা সেজে প্রতারনা চক্রের মুল হোতা গ্রেফতার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধায় বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা সেজে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারনা চক্রের মুল হোতা আফজাল হোসেন ওরফে মমিন (৫৫) নামে এক মধ্যে বয়সী ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
আজ(৫ অক্টোবর) মঙ্গলবার বিকেলে অধিনায়কের পক্ষে মুলকপি সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
মামলার এজাহারের বরাদ দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক মমিন এসআরবিতে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম, পদবি এবং ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করতেন।
পরবর্তীতে রংপুর ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভুয়া সিম কার্ডের মাধ্যমে লোকজনকে সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি চাকরিতে নিয়োগ দেবার প্রলোভন দেখিয়ে নানা রকম ভয়ভীতি প্রদর্শন করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন।
ঘটনাটির সামাজিক গুরুত্ব বিবেচনায় এসআরবি গোয়েন্দা তৎপরতা ও প্রতারক চক্রটিকে সনাক্তসহ গ্রেফতারে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে এসআরবি-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের চৌকস সদস্যরা গাইবান্ধা পৌরসভার বন বিভাগ রোর্ডের দক্ষিণ ধানঘড়া গ্রামের” ভাই বোন ভিলা” নামে একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের মুল হোতা মমিন কে গ্রেফতার করে।
পাশাপাশি তার কাছ থেকে প্রতারনার কাজে ব্যবহারিত ৩ টি মোবাইল ফোন ও ৫ টি সিমকার্ড জব্দ করে। এঘটনায় এসআরবি বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় আটক মমিনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেছে। সেই সাথে উদ্ধারকরা আলামত সহ তাকে ওই থানায় হস্তান্তর করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সমাজ থেকে প্রতারণা, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply