1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 5, 2026, 10:25 pm

এরুলিয়া ইউপিতে গ্রাম আদালতে জনমনে ফিরেছে স্বস্তি,কমছে ভোগান্তি,বেড়েছে নাগরিক সেবা।

Reporter Name
  • Update Time : Monday, October 5, 2026
  • 19 Time View

এরুলিয়া ইউপিতে গ্রাম আদালতে জনমনে ফিরেছে স্বস্তি,কমছে ভোগান্তি,বেড়েছে নাগরিক সেবা।
‎
‎মোঃ ইসমাঈল হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি।
‎
‎দিন যত যাচ্ছে সেবার মানও ততো বাড়ছে। আর আধুনিকতার ছোঁয়ায় জীবন যাত্রায় আমুল পরিবর্তন,সেবাগ্রহন,হাতের নাগালে স্থানীয় ইউপিতে মানুষ গ্রাম আদালতে পাচ্ছেন সর্বোচ্চ সেবা।বর্তমানে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমে  মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।
‎
‎এমনটি দেখা গেছে,বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়ন পরিষদে।সেখানে নিয়মিত গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান আতিক।এতে গ্রামবাসীর মাঝে সৃষ্টি হয়েছে স্বস্তি,আস্থা ও শান্তিপূর্ণ পরিবেশ।
‎
‎সরজমিনে গিয়ে জানা যায়,এই ইউনিয়ন পরিষদ, প্রতি সপ্তাহের বুধবার সকাল ১০টা থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রাম আদালতের কার্যক্রম শুরু হয়।মামলা দায়েরের পর দ্রুত শুনানি গ্রহণ করা হয় এবং নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচার কার্যক্রম চলমান থাকে।পাঁচ সদস্যের সমন্বয়ে গঠিত এই গ্রাম আদালত।যেখানে আবেদনকারীর পক্ষে থেকে-০২ জন ও প্রতিবাদীর পক্ষে থেকে-০২ জন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সভাপতি করে এ আদালত প্যানেল গঠন করা হয়।
‎
‎নারীর স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নারী সদস্য অন্তর্ভুক্তি বাধ্যতামূলক।আদালতে উভয় পক্ষের বক্তব্য, প্রমাণ উপস্থাপন ও পারস্পরিক আলোচনার মাধ্যমে দ্রুত ও ন্যায়সঙ্গত সমাধানের চেষ্টা করা হয়। ফলে অল্প সময় ও কম খরচে বিরোধ নিষ্পত্তি সম্ভব হচ্ছে।গ্রাম আদালতের বিচারক কার্যক্রম পরিচালনা সম্পর্কে জানতে চাইলে,পরিষদের  চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান আতিক বলেন“গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় ছোটখাটো বিরোধ দ্রুত সমাধান করা হচ্ছে।এতে মানুষের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে এবং সামাজিক সম্প্রীতি বজায় থাকছে।”
‎
‎তিনি আরও বলেন,এরুলিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মাধ্যমে সর্বোচ্চ ৩ লাখ টাকার মামলা নিষ্পত্তি করা হয়।তার এই ইউনিয়নে প্রায় ৪২ হাজার লোকের বসবাস।ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আজিজুল হক,হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও গ্রাম আদালতের পেশকার উম্মে ফারজানা আলো,উদ্যোক্তা মোঃ মনিরুল হাসান ইউপি সদস্যগন,সংরক্ষিত মহিলা ইউপি সদস্যসহ  উপস্থিত স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,নিয়মিত গ্রাম আদালত পরিচালনার ফলে জমি-জমা,পারিবারিক ও সামাজিক বিভিন্ন বিরোধ সহজেই মীমাংসা হচ্ছে।এতে আদালতমুখী জটিলতা কমছে এবং গ্রামীণ সমাজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকছে।

‎স্থানীয়রা জানান এখানকার গ্রাম আদালত পরিচালনায় মানুষের মাঝে স্বস্তি ফিরেছে কমেছে ভোগান্তি।চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান আতিক এর প্রসাশনিক দক্ষতায় দিন দিন এই ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা বেড়েই চলেছে।এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে সকল নাগরিক সেবাসহ,তৃণমূল পর্যায়ে বিচারপ্রাপ্তি আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে বলে মনে করেন।
‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি