1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 4, 2026, 10:12 pm

গাইবান্ধার সুন্দরগঞ্জে অভিযান চালিয়ে ৮৩২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৮ হাজার ৯০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দসহ দুইজনকে গ্রেপ্তার 

Reporter Name
  • Update Time : Sunday, October 4, 2026
  • 19 Time View

গাইবান্ধার সুন্দরগঞ্জে অভিযান চালিয়ে ৮৩২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৮ হাজার ৯০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দসহ দুইজনকে গ্রেপ্তার

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

 

‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে ধারণ করে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এরই ধারাবাহিকতায় গাইবান্ধার সুন্দরগঞ্জে অভিযান চালিয়ে ৮৩২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৮ হাজার ৯০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৩, রংপুর।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার পূর্ব হাতিয়া গ্রামের মো. মমতাজ আলীর ছেলে মো. সুজা মিয়া (৩২) এবং কুড়িগ্রামের রৌমারী থানার নওদাপাড়া গ্রামের জবেদ আলীর ছেলে মো. নুরুজ্জমান মিয়া (৪২)।

এসআরবি সূত্রে জানা যায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৩ অক্টোবর ২০২৬ রাত ৮টা ৪৫ মিনিটের দিকে এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের একটি দল সুন্দরগঞ্জ থানার বালারছিড়া মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় মোটরসাইকেলযোগে আসা দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৮৩২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৮ হাজার ৯০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ইয়াবা ট্যাবলেট নিজেদের হেফাজতে রেখে পরিবহনের অভিযোগে ঘটনাস্থল থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি