1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 3, 2026, 12:40 am

গোবিন্দগঞ্জে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার 

Reporter Name
  • Update Time : Friday, October 2, 2026
  • 22 Time View

গোবিন্দগঞ্জে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দেড় কেজি অবৈধ গাঁজাসহ রাশেদ মোল্লা অকিল (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে পৌর শহরের গোলেজা সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাশেদ মোল্লা অকিল বগুড়ার কাহালু উপজেলার পালপাড়া (গুচ্ছগ্রাম) এলাকার আজিজার মোল্লা ফনির ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় এসআই আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার ৬নং ওয়ার্ডে গোলেজা সুপার মার্কেট সংলগ্ন আজাদের চায়ের দোকানের সামনে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাশেদ মোল্লা কাঁধে স্কুল ব্যাগ নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে পালানোর কারণ জিজ্ঞাসাবাদ করে। তখন সে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকলে বিষয়টি পুলিশের সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করে কাঁধে থাকা কালো রঙের স্কুল ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো ও স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৪৫ হাজার টাকা। পরে ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার এবং অবৈধ গাঁজা জব্দ করে থানায় আনা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে আদালতে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি