1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 29, 2026, 10:23 pm

গাইবান্ধা সদর  থানা কর্তৃক চুরি যাওয়া অটোরিকশা উদ্ধারসহ, ৬ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : Tuesday, September 29, 2026
  • 24 Time View

গাইবান্ধা সদর  থানা কর্তৃক চুরি যাওয়া অটোরিকশা উদ্ধারসহ, ৬ জন গ্রেফতার

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা সদর উপজেলায় চুরি যাওয়া একটি অটোরিকশা উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে গাইবান্ধা সদর থানা  পুলিশ । মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাট সার গোডাউনের পশ্চিম পাশে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতার ব্যক্তিরা হলেন— রাকিব হাসান (৩০), মেহেদী শেখ (২৫), সুলতান ইসলাম (২৬), সামিউল ইসলাম (২২), মারুফুর রহমান মারুফ (৩৩) ও আব্দুল হামিদ বাবু (৩৪)।

​পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে অটোরিকশাচালক মোশারফ হোসেন গাড়ি নিয়ে তুলসীঘাট বাজারে যান। সেখানে গোলাপ মিয়ার ডে-নাইট কনফেকশনারি দোকানের সামনে অটোরিকশাটি রেখে পাশের একটি চায়ের দোকানে যান তিনি। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন অটোরিকশাটি সেখানে নেই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

​অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মঙ্গলবার দুপুরে তুলসীঘাট সার গোডাউন সংলগ্ন সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় চুরি যাওয়া অটোরিকশাসহ হাতেনাতে ওই ৬ জনকে গ্রেফতার করা হয়।

​ গ্রেফতারকৃত ব্যক্তিরা  অটোরিকশা চুরির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক গাইবান্ধা সদর থানায় মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি