1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 23, 2026, 10:27 pm

৮নং পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মোঃ আবুল বাশার বাবুর

Reporter Name
  • Update Time : Wednesday, September 23, 2026
  • 43 Time View

৮নং পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মোঃ আবুল বাশার বাবুর

মোঃঝুটন মিয়া (অষ্টগ্রাম) কিশোরগঞ্জ।

৮নং পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘চেয়ারম্যান’ প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন,কেন্দ্রীয় ছাত্রদল নেতা, সরকারী তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক-মুহা. আবুল বাশার (বাবু)

নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং পোস্টার বিলবোর্ডে নিজে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়টি তুলে ধরে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, মাদক ও কিশোর গ্যাং নির্মূল করা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন, সড়ক যোগাযোগ ও সেতু নির্মাণ, শিক্ষা-স্বাস্থ্য ও জনকল্যাণে উদ্যোগ, কৃষি-মৎস্য ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নয়ন এবং দলমত নির্বিশেষে মানুষের পাশে থাকার অঙ্গীকার।

প্রচারপত্রে “উন্নয়ন মানুষের জন্য, পরিবর্তন আমাদের অঙ্গীকার” এবং “জনগণের সেবা আমার লক্ষ্য” এমন বিভিন্ন স্লোগান ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে একটি উন্নত,
শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ৮ নং পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন গড়ে তুলতে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন তিনি।
মুহাম্মদ আবুল বাশার বাবু তার বক্তব্যে বলেন, “জনগণের সেবা করাই আমার লক্ষ্য। একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ৮ নং পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন গড়ে তুলতে আমি সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।”

সাধারণ জনগন বলেন “আমরা আশাকরি ইউনিয়ের সাধারণ মানুষ যোগ্য হিসেবে তাতে মূল্যয়ন করে তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে বন্ধু সুলভ সেবা পাবে এবং তিনি তার প্রতিশ্রুতিগুলোর পূর্ণতা দিয়ে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ের সাধারণ মানুষের আকাঙ্খা পূ্রণে বিশেষ ভূমিকা পালন করবেন। পরিশেষে বলতে চাই, ৮নং পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ের প্রতিটি মানুষের চাওয়া হোক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুহাম্মদ আবুল বাশার বাবু ই হবেন চেয়ারম্যান”।

তিনি আসন্ন নির্বাচনে সকল শ্রেণি-পেশার মানুষ, তরুণ ও প্রবীণ ভোটারদের কাছে দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের প্রতিটি নাগরিকের জীবনমান উন্নয়নে তিনি সফল ভূমিকা রাখতে পারবেন।

এদিকে, তাঁর প্রার্থী হওয়ার ঘোষণা পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি