
গাইবান্ধায় মোটরসাইকেলের সিটের নিচে ৩ কেজি গাঁজা উদ্ধার,
আটক ১
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা শহরের পুরাতন জেলখানা মোড়ে চেকপোস্টে অভিযান চালিয়ে মোটরসাইকেলের সিটের নিচ থেকে ৩ কেজি শুকনা গাঁজাসহ মোঃ হামিদুল হক (২৪) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে পৌরসভা এলাকার পুরাতন জেলখানা মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন পালসার এনএস ১২৫ সিসি মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা গাঁজা উদ্ধার করা হয়।
আটক হামিদুল হক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের বেলাল হোসেনের ছেলে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ধাপেরহাট যাচ্ছিলেন বলে জানান।
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
Leave a Reply