1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 15, 2026, 9:10 pm

গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Tuesday, September 15, 2026
  • 27 Time View

গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেডের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।

সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত মাস্টার প্যারেডে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন গাইবান্ধার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস) মোঃ আরাফাত হোসেন।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতা, শারীরিক ফিটনেস ও টার্নআউট মূল্যায়ন করেন। এ সময় চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। পরে পুলিশ সুপার যানবাহন শাখা পরিদর্শন করেন।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে চলা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ক্ষিপ্রতা এবং সাধারণ মানুষের সঙ্গে উত্তম আচরণসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

পরে সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীনের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন কল্যাণমূলক প্রস্তাব ও প্রাতিষ্ঠানিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার বলেন, পেশাদারিত্বের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে হবে। সরকারি সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং নিজের ও পরিবারের প্রতি দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কল্যাণ সভা শেষে ভালো কাজের স্বীকৃতি হিসেবে সাতজন পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে একজন পুলিশ সদস্যকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশি কার্যক্রম নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) সোহানুর রহমান সোহাগ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস) মোঃ আরাফাত হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি