1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 11, 2026, 11:06 am

গাইবান্ধায় স্ত্রীকে হাসপাতালে নিয়ে মৃ*ত ঘোষণার পর পালানোর চেষ্টা, স্বামী আ*টক।

Reporter Name
  • Update Time : Friday, September 11, 2026
  • 19 Time View

গাইবান্ধায় স্ত্রীকে হাসপাতালে নিয়ে মৃ*ত ঘোষণার পর পালানোর চেষ্টা, স্বামী আ*টক।
গাইবান্ধার পলাশবাড়ীতে স্ত্রী শাহিনা আক্তারকে (২২) মু*মূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করতেই প্রাইভেটকার নিয়ে পালানোর চেষ্টা করেছেন স্বামী মোরসেলিম আকাশ সিয়াম। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আ*টক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত শাহিনা সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ইদিলপুর গ্রামের মৃত শাহাজাদা মিয়ার মেয়ে এবং পলাশবাড়ী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
হাসপাতাল সূত্রে জানা যায়, সিয়াম নিজেই প্রাইভেটকার চালিয়ে শাহিনা ওরফে আল মাইদা(২২) কে হাসপাতালে নিয়ে আসেন। ইসিজি পরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে সিয়াম দ্রুত গাড়ি নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান। আনসার সদস্যরা তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
পরে সিয়াম নিজ এলাকায় গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আ*টক করে।
নিহতের পরিবারের অভিযোগ, সিয়াম মাদকাসক্ত এবং দাম্পত্য জীবনে শাহিনাকে প্রায়ই মা*রধর/ শারীরিক ভাবে নির্যাতন করতেন। ঘটনাটি পরিকল্পিত হ*ত্যাকা*ণ্ড বলেও দাবি পরিবারের।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শামা তাবাসসুম জানান, হাসপাতালে আনার আগেই শাহিনার মৃ*ত্যু হয়। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
পলাশবাড়ী থানার ওসি সরোয়ারে আলম খান জানান, নিহতের শরীরে একাধিক পুরোনো আঘাতের চিহ্ন ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃ*ত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি