
আকুয়ায় পরিত্যক্ত বাসা থেকে ১৪ দেশীয় অস্ত্র উদ্ধার, কোতোয়ালী ওসির নেতৃত্বে সোহেল রানার অভিযানে
ব্যুরো চীফ, ময়মনসিংহ।।
ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
জানা যায়, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের নেতৃত্বে কোতোয়ালী থানাধীন ৩নং পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে নগরীর আকুয়া হাবুন ব্যাপারী মোড় বেকারি গলির নাছিমার পরিত্যক্ত বাসায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পরিত্যক্ত বাসা থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রগুলো থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের দাবি, নগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
Leave a Reply