1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

দশমিনায় দাবার ছকে বরিশালসেরা আতকিয়া মোমেনা, উপজেলা প্রশাসনের সম্মাননা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২৮ Time View

দশমিনায় দাবার ছকে বরিশালসেরা আতকিয়া মোমেনা, উপজেলা প্রশাসনের সম্মাননা!

মোঃ নুর নবী, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।

দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আতকিয়া মোমেনা।
মেধা, ধৈর্য ও কৌশলের অসাধারণ সমন্বয়ে দাবা খেলায় বরিশাল বিভাগের সেরা হওয়ার গৌরব অর্জন করেছে

সে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতার দাবা ইভেন্টে বরিশাল বিভাগে প্রথম স্থান অর্জন করে জেলার জন্য গৌরব বয়ে আনে। তার এই কৃতিত্বে বিদ্যালয়, পরিবার ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ

মঙ্গলবার ৩০ জুন বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহমুদ হাসান মৃধা এর কার্যালয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আতকিয়া মোমেনার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আরও এগিয়ে যাওয়ার জন্য তাকে উৎসাহিত করেন।

স্থানীয়রা মনে করছেন, আতকিয়া মোমেনার এই অর্জন দশমিনার অন্যান্য শিক্ষার্থীদেরও খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নিতে অনুপ্রাণিত করবে। তার সাফল্য শুধু পরিবার বা বিদ্যালয়ের নয়, পুরো উপজেলার জন্যই গর্বের বিষয়।

৩০/৬/২৬
মোঃ নুর নবী
দশমিনা উপজেলা প্রতিনিধি।
মোবাইল,01777042194

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :