
বটিয়াঘাটায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত।
খুলনা:– বটিয়াঘাটায় শতাধিক কৃষক সহ নানামুখী কর্মজীবিদের নিয়ে মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬” অনুয়ষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, খুলনা। তিনি তাঁর বক্তব্যে বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরিতে ফিল্ড স্কুল কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি কৃষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নের ওপর গুরুত্বারোপ, জাপানের লোকেরা কেনো এত দিন বেচে থাকে ও দীর্ঘ সুস্থ জীবন পায় এবং কি পদ্ধতীতে সার কীট নাশক ব্যবহার করলে মানব জীবন ভালো থেকে সে সকল দিকগুলো তুলে ধরে উদ্বুদ্ধ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ মোঃ আব্দুস সামাদ, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা এবং কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা। তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন এবং কৃষকদের সক্ষমতা উন্নয়নে পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু বকর সিদ্দিক। তিনি বটিয়াঘাটা উপজেলায় পার্টনার প্রকল্পের বিভিন্ন সফলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ভিডিও চিত্র প্রদর্শন করেন।
খুলনা -১ আসনের এমপি আলহাজ্ব কুদরত আমির এজাজ খানের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন এম ডি খায়রুল ইসলাম খান জনি। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর মোল্লা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুলতানা নাসরিন,ব টিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন মুন্সী, যুগ্ম সম্পাদক সেখ রাসেল। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে পল্লব কুমার বিশ্বাস (লিটু), ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৌশিক পাল, পার্থ দেব মন্ডল, কবির আকঞ্জি, সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, ইমরান হোসেন, শাহাবুদ্দিন দোলন, মনিরুল ইসলাম, সুদিপ্ত মল্লিক সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শত শত কৃষক-কৃষাণী, কৃষি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে অভিজ্ঞতা বিনিময় এবং কৃষি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
© All rights reserved © 2025
Leave a Reply