
গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানে বাধা; আ*ট*ক- ৪
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় মাদক কারবারিদের বাধার মুখে পড়েছে গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।
রবিবার (২৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে সাপমারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জুয়েল ইসলামের নেতৃত্বাধীন একটি টিম। অভিযান চলাকালে চিহ্নিত মাদক ব্যবসায়ী জাইদুল ও তার সহযোগীরা অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাইদুলের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। অভিযানের সময় জবেদুলের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ৪ জনকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উপ-পরিদর্শক জুয়েল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।
© All rights reserved © 2025
Leave a Reply