
গাইবান্ধার, পলাশবাড়ী, ১ নং কিশোরগাড়ি ইউনিয়ন এর গর্ব নির্ভিক সাংবাদিক আরিফ উদ্দিন সেরা সাংবাদদাতার সম্মাননা ক্রেস্ট পেলেন।
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ রংপুর থেকে প্রকাশিত দৈনিক আখিরা পত্রিকার ৩০ বছরপূর্তি-২০২৬ উপলক্ষে গাইবান্ধার কৃতি সন্তান সাংবাদিক মো. আরিফ উদ্দিন সেরা সংবাদদাতার সম্মাননা ক্রেস্ট পেলেন।
শনিবার (২৩ মে) বিকেলে রংপুর চেম্বার অব কমার্স হলরুমে পত্রিকার ৩০ বছরপূর্তি উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে দৈনিক আখিরা পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি এবং দৈনিক আমাদের সময় পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি মো. আরিফ উদ্দিনকে সেরা সাংবাদদাতা হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি। এসময় রংপুর কারমাইকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ আলম, সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ সুপার নজির হোসেন, বাংলার চোখের চেয়ারম্যান তানভির হোসেন আশরাফী, দৈনিক আখিরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাছুদ-উর রহমান মিলু এবং নির্বাহী সম্পাদক নুরুন্নাহার মাছুদ সীমা, গাইবান্ধার কবি-কথাসাহ্যিতিক টি এম মনোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; এরআগেও দৈনিক আখিরা পত্রিকার রজতজয়ন্তী-২০২১ উপলে সাংবাদিক মো. আরিফ উদ্দিনকে তার ক্ষুরধার লেখনীর জন্য সেরা সাংবাদিকতার সম্মাননা ক্রেস্ট দেয়া হয়েছিল। হে মাবুদ আমার শ্রদ্ধাভাজন ভাইধনকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন আমিন।
© All rights reserved © 2025
Leave a Reply